• ২০২৬ নভেম্বর ২০, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বেগুনগ্রামে শতবর্ষের ঐতিহ্যে নবান্ন উৎসব ও চিশতীয়া তরিকার ওরস, মানুষের ঢল|

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
বেগুনগ্রামে শতবর্ষের ঐতিহ্যে নবান্ন উৎসব ও চিশতীয়া তরিকার ওরস, মানুষের ঢল|
Time Bangla news
জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন

বেগুনগ্রামে শতবর্ষের ঐতিহ্যে নবান্ন উৎসব ও চিশতীয়া তরিকার ওরস, মানুষের ঢল


গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নবান্নের আনন্দঘন পরিবেশে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রাম আস্তানায় অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষের ঐতিহ্যবাহী চিশতীয়া তরিকার নবান্ন উৎসব ও পবিত্র ওরস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার উপলক্ষে দিনব্যাপী শুরু হওয়া এ আয়োজন চলবে রাত পর্যন্ত। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, প্রায় একশ বছর আগে পীর হযরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতী (রহ.) এই উৎসবের সূচনা করেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর এখানে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা।

উৎসবকে ঘিরে সকাল থেকেই আস্তানায় শুরু হয় নানা প্রস্তুতি। ২৯টি চুলায় নতুন চাল, গুড়, দুধ ও নারিকেলের সমন্বয়ে তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী সুস্বাদু ক্ষীর। দুপুরে আগত ভক্ত ও অতিথিদের আপ্যায়নে রাখা হয়েছে ভাত, খাসির মাংস ও আলু ঘাঁটির বিশেষ আয়োজন।

দিনের আনুষ্ঠানিকতা শেষে রাতে অনুষ্ঠিত হবে হালকায়ে জিকির ও বিশেষ মোনাজাত। ধর্মীয় এ আয়োজন শেষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে ক্ষীর ও তবারক।

অন্যদিকে, উৎসবকে কেন্দ্র করে আস্তানার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী নবান্ন মেলা। মেলায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মিষ্টি, দই, জিলাপি, মাটির তৈরি বিভিন্ন সামগ্রী, গৃহস্থালি পণ্য ও নাগরদোলাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

সব মিলিয়ে বেগুনগ্রামের এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়; বরং এটি গ্রামীণ সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও বাঙা�

সর্বশেষ